রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
খেলাধুলা

শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক:

আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ শুরুর ২৪ ঘণ্টারও কম সময় আগে অনুশীলনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন লিওনেল মেসি। ছবির সঙ্গে হৃদয়স্পর্শী বার্তাও দিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা। রোজারিওর এই ফুটবল জাদুকর লিখেছেন, ‘বিশেষ কিছু মুহূর্ত, যা আমি জানি আমি মিস করব।’

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের শেষ অনুশীলন সেশন সম্পন্ন করার পর আবেগঘন মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন মেসি। এজেইজা অনুশীলন কমপ্লেক্সে অনুশীলন শেষে সেখানেই সতীর্থ ও দলের সদস্যদের সঙ্গে রাতের খাবারে অংশ নেন তিনি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

প্রকাশিত ছবিগুলোর কয়েকটিতে সতীর্থদের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় মেসিকে। তবে একটি ছবিতে বিশেষভাবে নজর কেড়েছে পুরো দলের উপস্থিতি। সেখানে জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের পাশাপাশি মাঠের কর্মী, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তারা এবং সভাপতি ক্লাউদিও তাপিয়াকেও দেখা যায়।

সবকিছু মিলিয়ে মেসির শেষ অনুশীলন সেশনটি পরিণত হয় আবেগঘন এক আয়োজনে। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের আগে সতীর্থ ও দলের অন্য সদস্যদের সঙ্গে এমন মুহূর্তই যেন মেসির বিদায়ের আবহকে আরও গভীর করে তুলেছে।

বুধবার বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি। বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে ম্যাচটি। দেশের মাটিতে জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ হওয়ায় এরই মধ্যে ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আবেগ।

মেসির পাশাপাশি ম্যাচটি আরও বিশেষ হয়ে উঠছে দলের আরও কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ের কারণে। জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়া নিকোলাস ওতামেন্দি রয়েছেন স্কোয়াডে। এছাড়া রয়েছেন রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসো। তারা শুরুর একাদশে থাকবেন কি না কিংবা কত মিনিট মাঠে থাকবেন, তা এখনো নিশ্চিত নয়।

তবে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি না হলে বেনিনের বিপক্ষে পুরো ৯০ মিনিটই মাঠে থাকার সম্ভাবনা রয়েছে মেসির। আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে তার শেষ ম্যাচটি তাই শুধু একটি প্রীতি ম্যাচ নয়, বরং ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক অধ্যায়ের আবেগঘন সমাপ্তি হিসেবেই দেখছেন সমর্থকেরা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581