রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
বিনোদন

অভিনেত্রী নূতনকে আজীবন সম্মাননা ভূষিত করেছে চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি

বিনোদন ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের আশির দশকের জনপ্রিয় ও গুণী অভিনেত্রী নূতনকে ‘আজীবন সম্মাননা’ দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি। সংগঠনটির নবনির্বাচিত (২০২৬–২০২৮) কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

গত সোমবার আয়োজিত অনুষ্ঠানে নূতনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুজাতা ও একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা।

সম্মাননা গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করে নূতন বলেন, ‘আমাকে এভাবে সম্মানিত করার জন্য বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আমি ভীষণ পুলকিত। বিশেষ করে শ্রদ্ধেয় সুজাতা আপার কাছ থেকে এই সম্মাননা গ্রহণ করাটা আমার জন্য ভীষণ আনন্দের।’

সুজাতার কাছ থেকে সম্মাননা গ্রহণের মুহূর্তটি তাঁর কাছে বিশেষ আবেগের ছিল জানিয়ে নূতন বলেন, ‘তাই মঞ্চেই তাঁর পা ছুঁয়ে সালাম করে গভীর শ্রদ্ধা জানিয়েছি।’

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। আয়োজনটি নিয়ে তিনি বলেন, ‘এমন একটি সুন্দর ও মর্যাদাপূর্ণ আয়োজনে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। বিশেষ করে আমাদের সবার প্রিয় লিজেন্ডারি অভিনেত্রী নূতন ম্যামকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে—সেই মুহূর্তের সাক্ষী হতে পেরে একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে আমি গর্বিত।’

অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগের প্রতিও কৃতজ্ঞতা জানান পূর্ণিমা।

এদিকে বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের কমিটিতে উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আজিজ রেজা, এস এম মাসুম ও ইমদাদুল হক খোকন। নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাইফ খান (কালু)।

কমিটির সহসভাপতি হয়েছেন সালাম রিজভী ও ইউসুফ খান। যুগ্ম সাধারণ সম্পাদক এ আই আলম, সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ, কোষাধ্যক্ষ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক হাবিবুর রহমান (হাবিব), প্রচার ও দপ্তর সম্পাদক নুহু রাজ চৌধুরী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সজীব মাহমুদ মাইকেল।

এ ছাড়া ইভান শাহরিয়ার সোহাগকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং রোহান ও বিল্লালকে যৌথভাবে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করা হয়েছে।

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রোজান ইসলাম দিলীপ, মহিউদ্দিন আহমেদ ইরান, জসিমউদ্দিন রহিম, রতন মিয়া, দেলোয়ার হোসেন টুকু, আব্রাহাম এক্স শাকিল ও অপু-বিল্লাল।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581