বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনায় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে কুপিয়ে জখম

খুলনা ব্যুরো:

খুলনায় বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাসের ওপর হামলার ঘটনা ঘটেছে। নগরীর ফরাজীপাড়া এলাকায় একদল দুর্বৃত্ত তাকে ঘিরে মারধরের পর ছুরি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যার পর ফরাজীপাড়া এলাকার আকবর স্টোরের সামনে এ ঘটনা ঘটে।

আহত অনিন্দ্য কুমার দাস জানান, সন্ধ্যায় আকবর স্টোর থেকে বাজার করে বের হওয়ার পরপরই ৫ থেকে ৬ জন ব্যক্তি তাকে ঘিরে ফেলেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে দুর্বৃত্তরা ছুরি দিয়ে তার শরীরে আঘাত করে।

তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত অনিন্দ্য কুমার দাসকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

অনিন্দ্য কুমার দাস বর্তমানে বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে সরকারি এই কর্মকর্তার ওপর হামলার পেছনে কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত বিরোধ, পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে হামলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। হামলার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493