রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

ময়লার কনটেইনারবাহী গাড়ি চাপায় কেসিসির চালক নিহত

স্টাফ রিপোর্টার খুলনা:

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) গ্যারেজে ময়লার কনটেইনারবাহী গাড়ির চাপায় আব্দুস সালাম (৪৮) নামে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ( ৮ অক্টোবর) সকাল ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন পাওয়ার হাউজ এলাকায় কেসিসির গ্যারেজে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম লবণচরা থানাধীন নিজ খামার এলাকার বাসিন্দা। তিনি মেসের আহম্মেদের ছেলে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে কেসিসির চালক আব্দুর বারেক গ্যারেজ থেকে একটি ময়লার কনটেইনারবাহী গাড়ি বের করছিলেন। এ সময় পাশে থাকা অপর চালক আব্দুস সালাম অন্য একটি গাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। গাড়িটি বের করার সময় তিনি দুই গাড়ির মাঝখানে চাপা পড়েন। তার চিৎকার শুনে গ্যারেজে থাকা লোকজন ছুটে এসে দ্রুত তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খুমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেসিসির যান্ত্রিক শাখার উপ-সহকারী প্রকৌশলী মো. সেলিমুল আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে গিয়ে জানতে পারেন, কেসিসির চালক আব্দুর বারেক ময়লার কনটেইনারবাহী গাড়িটি গ্যারেজ থেকে বের করার সময় পাশে থাকা অপর চালক আব্দুস সালাম চাপা পড়েন। নিহত আব্দুস সালাম ও গাড়িচালক আব্দুর বারেক দুজনই কেসিসির চালক পদে কর্মরত।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তার জানা নেই। তবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581