রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
রাজনীতি

অসংখ্য ডিসেম্বর এলেও শেখ হাসিনা ফিরতে পারবেন না: রাশেদ খান

রাজনীতি ডেস্ক:

অসংখ্য ডিসেম্বর এলেও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নৈতিক পরাজয় হয়েছে এবং দলটির নৈতিক পতন ঘটেছে।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, শেখ হাসিনার কবর দেওয়ার মতো সাহসও বাংলাদেশে আওয়ামী লীগের কারও নেই। ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ ফাঁসির দড়িতে ঝুলতে বাংলাদেশে ফিরে আসবে এ কথা পাগল ছাড়া কেউ বিশ্বাস করে না বলে মন্তব্য করেন তিনি। কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান এসব কথা বলেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581