রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
বিনোদন

ওমরাহ পালন করলেন অভিনেত্রী কেয়া পায়েল

বিনোদন ডেস্ক:

সৌদি আরবের পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ওমরাহ পালনের পর পবিত্র কাবা শরিফের সামনে ধারণ করা একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন তিনি।

ভিডিওটির ক্যাপশনে কেয়া পায়েল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’

ভিডিওতে কালো বোরকা পরা অবস্থায় পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। পোস্টটির মাধ্যমে ওমরাহ পালনের বিশেষ মুহূর্তের অনুভূতি অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

এদিকে পোস্টের মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন কেয়া পায়েল। তিনি লেখেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে।’

অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে অভিনেত্রী আরও বলেন, অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি।

কেয়া পায়েলের এই পোস্টে ভক্ত ও অনুসারীরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে তাঁর ওমরাহ পালনের খবরে আনন্দ প্রকাশ করেছেন। আবার কেউ কেউ তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে মন্তব্য করেছেন।

ছোট পর্দায় বিভিন্ন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন কেয়া পায়েল। তাঁর ওমরাহ পালন এবং পবিত্র কাবা শরিফের সামনে ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581