রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
খেলাধুলা

শান্ত-মুশফিকের ১৫৯ রানের জুটিতে চালকের আসনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

সেঞ্চুরির কাছাকাছি গিয়েও তিন অঙ্কের দেখা পেলেন না বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। শান্ত ৮২ এবং মুশফিক ৮১ রান করে সাজঘরে ফেরেন। দিনের শেষ দিকে নাইটওয়াচম্যান হাসান মাহমুদও বিদায় নেন দ্রুত। তবে দুই ব্যাটারের দায়িত্বশীল ইনিংসে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে চালকের আসনে রয়েছে বাংলাদেশ।

তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২২৩ রান করেছে বাংলাদেশ। এতে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের মোট লিড দাঁড়িয়েছে ৩২৯ রানে। দিনের শেষ সেশনে ৯৯ রান যোগ করার পাশাপাশি ৩ উইকেট হারায় বাংলাদেশ।

বাংলাদেশের বড় লিডের ভিত গড়ে দেন অধিনায়ক শান্ত ও মুশফিকুর রহিম। দুজনের ১৫৯ রানের জুটি দলকে শক্ত অবস্থানে নিয়ে যায়। তবে সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে দুজনের বিদায়ে কিছুটা আক্ষেপ নিয়ে দিন শেষ করতে হয় বাংলাদেশকে।

১৪৮ বলে ৯টি চারের সাহায্যে ৮১ রান করে জিয়া-উর-রেহমানের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন মুশফিক। এরপর কাইস আহমেদের ঘূর্ণিতে বোল্ড হন অধিনায়ক শান্ত। ১৯১ বলের ইনিংসে পাঁচটি চার মেরে ৮২ রান করেন তিনি।

নাইটওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি হাসান মাহমুদ। মাত্র ৬ বলে ১ রান করে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। দিন শেষে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ অপরাজিত রয়েছেন।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয় আফগানিস্তান। ফলে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পায় বাংলাদেশ।

প্রথম ইনিংসে বল হাতে ইতিহাস গড়েন পেসার হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করার কীর্তি গড়েন তিনি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581