রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
খেলাধুলা

৪৭৯ রানের লক্ষ্যে চাপে আফগানিস্তান, জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট

স্পোর্টস ডেস্ক:

আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়েছে আফগানিস্তান। চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান করেছে দলটি। জয়ের জন্য শেষ দিনে আফগানিস্তানের প্রয়োজন আরও ৩৪৭ রান। অন্যদিকে, জয় নিশ্চিত করতে বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।

দিনের শেষ ভাগে আফগান অধিনায়ক রহমত শাহকে ফিরিয়ে স্বস্তি এনে দেন ইবাদত হোসেন। ব্যক্তিগত ৫১ রানে রহমত আউট হলে উচ্ছ্বাসে মেতে ওঠেন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের ক্রিকেটাররা।

এর আগে হাসান মাহমুদের বলে স্লিপে রহমত শাহর ক্যাচ ফেলেছিলেন তানজিদ হাসান তামিম। তখন ১৬ রানে ব্যাট করছিলেন আফগান অধিনায়ক। সেই সুযোগ কাজে লাগিয়ে ফিফটি তুলে নেন তিনি। সেদিকউল্লাহ অতলের সঙ্গে তৃতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়ে বাংলাদেশের বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন রহমত। শেষ পর্যন্ত ইবাদতের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

রান তাড়ায় শুরুতেই বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। দলীয় ২৮ রানের মধ্যে দুই উইকেট হারায় তারা। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন হাসান মাহমুদ ও ইবাদত হোসেন। এরপর সেদিকউল্লাহ ও রহমতের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আফগানরা। রহমত ফিরলেও শেষ দিনে লড়াই চালিয়ে যাওয়ার দায়িত্ব থাকবে অপরাজিত দুই ব্যাটার সেদিকউল্লাহ ও হাশমতউল্লাহ শহিদীর ওপর। দিন শেষে সেদিকউল্লাহ ৩৫ এবং শহিদী ১৯ রানে অপরাজিত রয়েছেন।

এর আগে চতুর্থ দিনে ব্যাট হাতে দারুণ নৈপুণ্য দেখান বাংলাদেশের লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেটে ১৪৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন তারা। এই জুটির পথে ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন লিটন। অন্যদিকে, অর্ধশতক পূর্ণ করেন মিরাজ।

ব্যক্তিগত ১০২ রানে লিটন আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এর আগে ৫২ রানে অপরাজিত ছিলেন মিরাজ। বাংলাদেশ ৭ উইকেটে ৩৭২ রান করে ইনিংস ঘোষণা দেয়। দুই ইনিংস মিলিয়ে আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৭৯ রান।

সেঞ্চুরির পথে অবশ্য ভাগ্যের সহায়তাও পেয়েছেন লিটন। ব্যক্তিগত ১৪ ও ২৬ রানে ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি। শেষ পর্যন্ত তাঁর সেঞ্চুরি ও মিরাজের কার্যকর ইনিংসে বড় লক্ষ্য পায় বাংলাদেশ।

এখন আবুধাবি টেস্টের পঞ্চম ও শেষ দিনে নির্ধারিত হবে ম্যাচের ভাগ্য। বড় লক্ষ্য তাড়া করে আফগানিস্তান ঘুরে দাঁড়াতে পারে, নাকি ৭ উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ সেদিকেই নজর ক্রিকেটপ্রেমীদের।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581