রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

দেশ ও জাতির জন্য শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে উঠতে হবে: আজিজুল বারী হেলাল

খুলনা প্রতিনিধি:

দেশ পরিচালনার যোগ্যতা অর্জন করতে হলে শিক্ষার্থীদের নিজেদের সেভাবে গড়ে তুলতে হবে। স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। ভবিষ্যতে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশ ও জাতির নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সৈয়দ আরশাদ আলী অ্যান্ড ছবুরুননেছা গার্লস কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজিজুল বারী হেলাল বলেন, প্রত্যেক মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা সুপ্ত অবস্থায় রয়েছে। সেই প্রতিভাকে জাগ্রত করা, নিজের যোগ্যতার বিকাশ ঘটানো এবং সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখার অন্যতম মাধ্যম হলো শিক্ষা। শুধু ভালো ফলাফল বা সনদ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়; বরং অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করা এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করাই প্রকৃত শিক্ষার সার্থকতা। শিক্ষার আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়লেই সফলতা অর্থবহ হয়ে ওঠে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেকের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন। সেই লক্ষ্য অর্জনে নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার, সততা ও অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। নিজের ভেতরের সুপ্ত প্রতিভা খুঁজে বের করে তার বিকাশ ঘটাতে হবে। ভবিষ্যতে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, উদ্যোক্তা কিংবা রাষ্ট্রনায়ক—যে পেশাতেই প্রতিষ্ঠিত হোক না কেন, প্রত্যেককে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, একটি জাতিকে এগিয়ে নিতে নারী ও পুরুষের জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।

কলেজের অধ্যক্ষ এস এম আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. সৈয়দ কামরুল ইসলাম, রূপসা সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রশিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু ও এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কওসার আলী এবং রূপসা উপজেলা বিএনপির সদস্যসচিব জাবেদ হোসেন মল্লিক।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, জেলা তাঁতিদলের আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন তালুকদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবু জাফর, জেলা বিএনপির সদস্য আনিসুজ্জামান আনিস, আরিফুর রহমান আরিফ ও মোল্লা রিয়াজুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কলেজের শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581