রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
রাজনীতি

ধর্মীয় উৎসবে নিরাপত্তার শঙ্কামুক্ত পরিবেশ চাই: নাহিদ ইসলাম

রাজনীতি ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, যার যার ধর্ম, সে নির্বিঘ্নে পালন করবে এমন বাংলাদেশ গড়তে চায় এনসিপি। পূজা এলেই নিরাপত্তার বিষয়টি সামনে আসে। তবে এমন একটি দিন চান, যেদিন ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তা নিয়ে কাউকে ভাবতে হবে না।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় দলের কার্যালয়ে পূজার আমন্ত্রণ গ্রহণ ও শুভেচ্ছা বিনিময় শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, পূজাকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাওয়ার অর্থ হলো, কোথাও না কোথাও আশঙ্কা রয়ে গেছে। সেই আশঙ্কামুক্ত পরিবেশে সবাই যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, রাজনৈতিকভাবে এনসিপি সারা দেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে। এ বিষয়ে দলের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, তাঁরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান, যেখানে ধর্মীয় ও জাতীয় পরিচয়ের ভিত্তিতে কোনো ভেদাভেদ থাকবে না। ধর্মীয় পরিচয়ের কারণে কেউ বৈষম্যের শিকার হলে এনসিপি তার বিরুদ্ধে কথা বলবে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মতো পরিস্থিতি তৈরির বিষয়ে প্রতিবেশী একটি দেশের গণমাধ্যম ব্যস্ত হয়ে পড়ে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে চায় এমন ব্যক্তিরা শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় চিফ হুইপ।

একই অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানরা এ দেশেরই নাগরিক। তাঁরা আলাদা কেউ নন। সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581