রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

বিএনপি নেতা রাজুর ওপর হামলার প্রতিবাদে ৬ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আটরা গিলাতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ রাজু আহমেদের উপর অজ্ঞাত দুর্বৃত্তদের কাপুরুষোচিত হামলার তীব্র প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতার এর দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সন্ধ্যায় গাফফার ফুড মোড়ে ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল্লাহ তারেক এর সভাপতিত্বে ও বিএনপির সাধারণ সম্পাদক শেখ জিয়াউর রহমানের সঞ্চালন অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম।
আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, খোকা আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ইলিয়াস সরদার ।
এছাড়াও সমাবেশে আটরা গিলাতলা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ রাজু আহমেদের ওপর হামলার তীব্র নিন্দা জানান। প্রশাসনের উদ্দেশ্যে বলেন হামলাকারী দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

উল্লেখ্য গত ১৫ অক্টোবর রাত সাড়ে ১০ টার দিকে খানজাহান আলী থানার শিরোমনি বাইপাস মোড়ে আটরা গিলাতলা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজু আহমেদের উপর পেছন থেকে অতর্কিত হামলা চালায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581