খুলনা শপিং কমপ্লেক্স নতুন করে ঢেলে সাজানো ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছেন কমপ্লেক্সটির বর্তমান মালিকরা। এ পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এবং খুলনা মহানগর বিএনপির সভাপতি সফিকুল আলম মনা।
এ উপলক্ষে খুলনা শপিং কমপ্লেক্স মালিক সমিতির প্রতিনিধিরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা কমপ্লেক্স ভবনের সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন এবং নতুনভাবে সাজানোর পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় কেডিএ চেয়ারম্যান সফিকুল আলম মনা উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি ভবিষ্যতে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সৌজন্য সাক্ষাতে খুলনা শপিং কমপ্লেক্স মালিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ কবির বাবলা, সোহেল মাহামুদ, আল মামুন তুহিন, মোঃ কামরুল ইসলাম, বরকত উল্লাহ, মোঃ রফিকুল ইসলাম,
আনোয়ার ছায়াদাত ও মোঃ আবুল বাসার খালেদি।
সংশ্লিষ্টরা আশা করছেন, পরিকল্পনা অনুযায়ী কমপ্লেক্সটির আধুনিকায়ন করা সম্ভব হলে ব্যবসায়িক পরিবেশের উন্নতির পাশাপাশি ক্রেতাদের জন্য আরও উন্নত ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়ক হবে।

