রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
খেলাধুলা

চোটের কারণে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন দাস

স্পোর্টস ডেস্ক:

চোটের কারণে জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। ডান নিতম্বের সংযোগস্থলে অস্বস্তির কারণে পুরো সিরিজেই তাঁকে পাওয়া যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন লিটন দাস। এই সিরিজের মধ্য দিয়েই স্থায়ী ওয়ানডে অধিনায়ক হিসেবে তাঁর যাত্রা শুরু হওয়ার কথা ছিল। তবে চোটের কারণে সেই পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে দলকে।

সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার সঙ্গে টস করতে নামেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। এর মধ্য দিয়ে স্পষ্ট হয়, এ ম্যাচে খেলছেন না লিটন এবং তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন হৃদয়।

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম জানান, গতকাল ডান হিপ জয়েন্টে অস্বস্তির কথা জানিয়েছিলেন লিটন। পরে তাঁর এমআরআই করানো হলে প্রতিবেদনে কিছু সমস্যা ধরা পড়ে। এরপর আজ ফিটনেস পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করলেও নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারেননি তিনি।

বায়েজীদুল ইসলাম বলেন, ‘গতকাল ডান হিপ জয়েন্টে অস্বস্তির কথা জানিয়েছিল লিটন। এরপর এমআরআই করানো হলে রিপোর্টে কিছু সমস্যা ধরা পড়ে। আজ ফিটনেস পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছিল সে। তবে নির্ধারিত বেঞ্চমার্ক পূরণ করতে পারেনি। ফলে এই সিরিজে তাকে পাওয়া যাবে না।’

লিটনের অনুপস্থিতিতে প্রথম ম্যাচে বাংলাদেশের উইকেটকিপারের দায়িত্ব পালন করছেন নুরুল হাসান সোহান। তাঁর চোটের কারণে অধিনায়কত্বের পাশাপাশি দলের পরিকল্পনাতেও পরিবর্তন আনতে হয়েছে বাংলাদেশকে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581