স্টাফ রিপোর্টার:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের ওয়ার্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এম হাসান সাইফ শশী।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের খুলনা মহানগর আহ্বায়ক কমিটির সদস্য এবং সোনাডাঙ্গা থানা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক।
শুভেচ্ছা বার্তায় এম হাসান সাইফ শশী বলেন, শারদীয় দুর্গাপূজা আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য উৎসব। এই উৎসব সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক—এটাই তাঁর প্রত্যাশা।
তিনি আরও বলেন, খুলনা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের সকল মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও সুন্দর ওয়ার্ড গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।
তিনি ১৭ নম্বর ওয়ার্ডের সকল বাসিন্দার সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন

