রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

নগরীর পশ্চিম টুটপাড়ায় এক যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই করে দুর্বৃত্তরা

খুলনা প্রতিনিধি

খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া দারোগাপাড়া মোড় এলাকায় শেখ জুম্মান রহমান বিশাল (২৭) নামে এক যুবককে গুলি করে তাঁর অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৭ অক্টোবর) রাত ১টা ৫৫ মিনিটের দিকে একটি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এতে বিশালের বাঁ ঊরুতে গুলি লাগে।

আহত বিশাল পশ্চিম টুটপাড়া দারোগাপাড়া এলাকার বাসিন্দা। তিনি লুৎফর শেখের ছেলে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ঘটনার সময় বিশাল আমতলা মোড় এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি সেখানে আসে। তাদের সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। একপর্যায়ে তাদের একজন বিশালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর বাঁ ঊরুতে গুলি লাগে। পরে তাঁর কাছে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গুলিবিদ্ধ হওয়ার পর স্বজনরা রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে বিশালকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, ঘটনার কারণ উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাজ্জাদুর রহমান জানান, ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ও এসআরবির কয়েকটি দল কাজ করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581