রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

খুলনায় আত্মপ্রকাশ করলো খোলা আকাশ নামে নতুন সাংস্কৃতিক সংগঠন

খুলনা প্রতিনিধি:

খুলনায় ‘খোলা আকাশ’ নামে নতুন একটি সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের খুলনা জেলা শাখা ‘রূপসা নন্দিনী’র কার্যক্রম বিলুপ্তির ধারাবাহিকতায় সংগঠনটির যাত্রা শুরু হয়। একই সঙ্গে সপ্তডিঙ্গা সাংস্কৃতিক ফোরামের সাতটি সংগঠনের নাম পুনঃঘোষণা করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় নগরীর নান্দনিক আবেদিন ভিলার মিলনায়তনে সপ্তডিঙ্গা সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

সপ্তডিঙ্গার প্রতিষ্ঠাতা অধ্যাপিকা মিনু মমতাজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর প্রধান ও সমাজসেবক আব্দুল জব্বার মোল্লা।

সভায় জানানো হয়, নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের খুলনা জেলা শাখা ‘রূপসা নন্দিনী’ ২০০১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনা করেছে। তবে সম্প্রতি কেন্দ্রীয় নন্দিনীর কিছু কর্মকাণ্ডকে অগণতান্ত্রিক, অযৌক্তিক, নীতিবহির্ভূত ও সংস্কৃতিবিরোধী আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করে শাখাটি। এসব ঘটনায় শাখার সদস্যরা অসম্মানিত ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে সভায় জানানো হয়।

এর পরিপ্রেক্ষিতে গত ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় নন্দিনীর সঙ্গে সব ধরনের দায়-দায়িত্ব ও কার্যক্রম প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় রূপসা নন্দিনী। পরে কেন্দ্রীয় নন্দিনীর চিঠির পরিপ্রেক্ষিতে গত ৬ অক্টোবর শাখাটির কার্যক্রম বিলুপ্ত করা হয়। এর ধারাবাহিকতায় ‘খোলা আকাশ’ নামে নতুন সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

সুধী সমাবেশে খুলনার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠকদের সামনে সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা হয় এবং তাঁদের মতামত নেওয়া হয়। এ সময় পুরোনো ধ্যানধারণায় পরিবর্তন এনে সপ্তডিঙ্গা সাংস্কৃতিক ফোরামের সাতটি সংগঠনের নাম পুনঃঘোষণা করা হয়। সংগঠনগুলো হলো—সপ্তর্ষি, খোলা আকাশ, তন্ময় প্রকাশনী, ওস্তাদ আব্দুল মালেক চিশতী একাডেমি, সবুজ দিগন্ত, গৃহিণীর রান্নাঘর ও মায়াবী সাজসজ্জা। সংগঠনগুলোর সবকটিই খুলনার মাটিতে গড়ে উঠেছে বলে সভায় বিশেষভাবে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠকদের মধ্যে ছিলেন ড. আব্দুল্লাহেল বাকী, অধ্যাপক শেখ দিদারুল আলম, অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, রুহুল আমিন সিদ্দিকী, বদিউল আলম চৌধুরী, সৈয়দ আলী হাকিম, সাইফুর মিনা, আজাদুল হক আজাদ, অ্যাডভোকেট মো. জিনারুল ইসলাম, মোহাম্মদ মনিরুজ্জামান মোড়ল, আইনুল্লা পারভেজ, প্রকৌশলী রফিকুল আলম সরদার, নাসির আহমেদ, খান সাব্বির হাসান অনিক, মোহাম্মদ উল্লাহ সাদী, সাইফুল ইসলাম মল্লিক, আব্দুল আউয়াল সাগর, এন এম কামরুল ইসলাম, শামীমা সুলতানা, অ্যাডভোকেট শামিম আরা রিতা, মো. শহীদুল ইসলাম, মো. জামিল আহমেদ, আশরাফুল আলম, এ এম মঞ্জুর মোর্শেদ, মামনুরা জাকির খুকুমণি, আজিজুল হাসান, শামীমা খাতুন, এস এম মহিদুল ইসলাম, সূরাইয়া বেগম, মুর্শিদা আক্তার রনি, আলমাস আরা, আক্তার জাহান, বনানী সুলতানা ঝুমু, কাওছারী জাহান মঞ্জু, ফরিদা আক্তার ময়না, নাহিদ পারভীন, আইরিন সুলতানা শ্যামলী, নাজমা বেগম ডলি, রওশন আরা, নতুন রহমান ও শেখ কাওছার আহমেদসহ অনেকে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581