স্টাফ রিপোর্টার, খুলনা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনায় অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ।
খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পক্ষ থেকে এ শাড়ি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা সদর থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ২৩ নম্বর ওয়ার্ড সভাপতি হুমায়ুন কবির, ওয়ার্ড সেক্রেটারি মাওলানা সাব্বির তরফদার এবং সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। এ আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বার্তা তুলে ধরা হয়।

