খুলনা প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার গিলাতলা দক্ষিণপাড়া ৬ নম্বর ওয়ার্ড সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, আটরা-গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা এবং সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন।
৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল্লাহ তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ জিয়াউর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিনা মুরাদ হোসেন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুম বিল্লাহ, আটরা-গিলাতলা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল হাসান এবং খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল্লাহ তাজিম।
এ ছাড়া উপস্থিত ছিলেন মো. হারুন, ফেরদৌস খান ময়না, মোল্লা ওয়াসিম, মোল্লা তৌহিদুল ইসলাম, আরমান হোসেন ইমন, ইসমাইল বিশ্বাসসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পূজামণ্ডপ পরিদর্শনকালে নেতারা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

