খুলনা প্রতিনিধি:
যুবকদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে খুলনায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কালামের সঙ্গে মতবিনিময় করেছে সামাজিক সংগঠন ‘নিরাপদ খুলনা চাই’-এর কেন্দ্রীয় কমিটি।
সম্প্রতি দুপুর ১টায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় যুবসমাজের উন্নয়ন, তরুণদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং যুবকদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
এ সময় উপপরিচালক মো. আবুল কালাম সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে যুব উন্নয়ন ও কর্মসংস্থান-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং তাদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
সভায় উপস্থিত ছিলেন ‘নিরাপদ খুলনা চাই’ কেন্দ্রীয় কমিটির সভাপতি সরদার বাদশা, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুর রহমান, নির্বাহী সভাপতি এম এম দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মনি খান, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মনিরা খাতুন এবং সদর থানা শাখার যুগ্ম আহ্বায়ক মো. বাবুল সানা।
এ ছাড়া সংগঠনের সদস্য আব্দুর রহমান, মুর্শিদা, লাকি আজমির, শাহনাজ, শামীম, সরোয়ার হোসেন ও মেরিন জমাদার, সোনালী আক্তারসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় যুবসমাজের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত প্রতিনিধিরা।

