নিজস্ব প্রতিবেদক, খুলনা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে বাগেরহাটের কাটাখালী মোড় ও খুলনার শিববাড়ী মোড় পরিদর্শন করেছেন দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন, নড়াইলের সংসদ সদস্য আতাউর রহমান, সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান এবং সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাতসহ বাগেরহাট ও খুলনা অঞ্চলের দলীয় নেতারা।
এ সময় নেতারা লংমার্চকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি পর্যালোচনা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চ সফল করতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা চলছে। কর্মসূচি ঘিরে সংশ্লিষ্ট এলাকায় দলীয় পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

