রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
রাজনীতি

এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ

রাজনৈতিক রিপোর্টারঃ চব্বিশের গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের হাত ধরে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করেছে। প্রতিষ্ঠার প্রায় পৌনে দুই বছরে জাতীয় সম্মেলন করতে না পারলেও দলের শীর্ষস্থানীয় ও গুরুত্বপূর্ণ কয়েকটি পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। ১৯৫ সদস্যের পুনর্গঠিত নতুন কেন্দ্রীয় কমিটিতে মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিব পদে বহাল রাখা হয়েছে। নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ। এর আগে, নাসীরুদ্দীন পাটওয়ারী দলের মুখ্য সমন্বয়ক এবং হাসনাত আবদুল্লাহ মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় নাগরিক পার্টির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নাম জানানো হয়।পুনর্গঠিত কমিটিতে দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখপাত্রের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। আগে তাদের দুজনের দায়িত্ব ও অবস্থান ছিল ভিন্ন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581