রাজনীতি ডেস্ক
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
শুক্রবার (২৩ অক্টোবর) হাসপাতালে গিয়ে তিনি অসুস্থ মিজানুর রহমান মিনুর পাশে কিছু সময় কাটান এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মির্জা আব্বাস হাসপাতালে গিয়ে মিজানুর রহমান মিনুর শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।
এ ছাড়া মিজানুর রহমান মিনুর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন মির্জা আব্বাস।

