রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
খেলাধুলা

রাইজিং স্টার্স এশিয়া কাপের সূচি করেছে এসিসি, বাংলাদেশের প্রথম ম্যাচ ১৯ নভেম্বর

স্পোর্টস ডেস্ক:

রাইজিং স্টার্স এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। কাতারে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাংলাদেশের ‘এ’ দল খেলবে ‘এ’ গ্রুপে। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং।

অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ ‘এ’ দল। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৩ নভেম্বর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’ দল।

ভারত-পাকিস্তান ম্যাচ ২২ নভেম্বর

টুর্নামেন্টের গ্রুপ পর্বে ২২ নভেম্বর মুখোমুখি হবে ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দল। একই দিনে খেলবে সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।

এ ছাড়া ১৯ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে খেলবে আফগানিস্তান ‘এ’। ২০ নভেম্বর পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত। একই দিনে ভারত ‘এ’ দলের প্রতিপক্ষ নেপাল।

২১ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দল খেলবে হংকংয়ের বিপক্ষে। ২৩ নভেম্বর মুখোমুখি হবে আফগানিস্তান ‘এ’ ও হংকং। গ্রুপ পর্বের শেষ দিনে ২৪ নভেম্বর ভারত ‘এ’ দল খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। একই দিনে পাকিস্তান ‘এ’ দলের প্রতিপক্ষ নেপাল।

সেমিফাইনাল ২৬ ও ২৭ নভেম্বর, ফাইনাল ২৯ নভেম্বর

গ্রুপ পর্বের খেলা শেষে ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর।

বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচের সূচি

  • ১৯ নভেম্বর: বাংলাদেশ ‘এ’ বনাম হংকং
  • ২১ নভেম্বর: বাংলাদেশ ‘এ’ বনাম আফগানিস্তান ‘এ’
  • ২৩ নভেম্বর: বাংলাদেশ ‘এ’ বনাম শ্রীলঙ্কা ‘এ’

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581