রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
খেলাধুলা

তরুণ খেলোয়াড়দের জন্য বড় পরিসরে মাঠে গড়াচ্ছে মেসি কাপ

স্পোর্টস ডেস্ক:

তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দিতে আবারও মাঠে গড়াচ্ছে ‘মেসি কাপ’। ইন্টার মিয়ামির উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টটির দ্বিতীয় আসরে অংশ নেবে ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। গত আসরে অংশ নিয়েছিল আটটি দল।

আগামী ২৫ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেলে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি। ইন্টার মিয়ামি স্টেডিয়াম ও ফ্লোরিডা ব্লু ট্রেনিং সেন্টারে হবে ম্যাচগুলো।

তরুণ খেলোয়াড়দের আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে খেলার সুযোগ করে দিতে এবার টুর্নামেন্টের পরিধি দ্বিগুণ করা হয়েছে। আয়োজকদের মতে, আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি মাঠের ভেতরে ও বাইরে খেলোয়াড়দের সামগ্রিক বিকাশেও ভূমিকা রাখবে এই আয়োজন।

নিজের নামে আয়োজিত টুর্নামেন্টটির উদ্দেশ্য সম্পর্কে ইন্টার মিয়ামির অধিনায়ক লিওনেল মেসি বলেন, ‘মেসি কাপ আয়োজনের মূল উদ্দেশ্য হলো, ছেলেরা যেন নিজেদের বিকাশের এই গুরুত্বপূর্ণ বয়সে মাঠ ও মাঠের বাইরে একটি অনন্য অভিজ্ঞতা অর্জন করতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার মেজাজ কেমন হয়, তা এখন থেকেই বুঝতে শিখুক।’

দ্বিতীয় আসরের পরিসর বাড়ায় সন্তোষ প্রকাশ করেছেন মেসি। বিশ্বের বিভিন্ন নামী ক্লাবের একাডেমির তরুণ খেলোয়াড়দের একই মঞ্চে নিয়ে আসার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন তিনি।

মেসি বলেন, ‘টুর্নামেন্টটি যেভাবে বড় হচ্ছে, তা দেখে আমরা সত্যিই খুব আনন্দিত। বিশ্বের সেরা সেরা ক্লাব থেকে আসা তরুণ খেলোয়াড়দের এখানে একত্রিত হতে দেখে ভালো লাগছে—যাতে তারা একে অপরের বিপক্ষে লড়তে পারে, অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারে এবং সবচেয়ে বড় কথা, ফুটবলকে উপভোগ করতে পারে।’

এবারের আসরে অংশ নেবে ইন্টার মিয়ামি, আয়াক্স, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, বেনফিকা, বার্সেলোনা, পালমেইরাস, আর্সেনাল, নিউওয়েলস ওল্ড বয়েজ, ফ্ল্যামেঙ্গো, ইউই কর্নেয়া, ম্যানচেস্টার সিটি, বোকা জুনিয়র্স, রিভার প্লেট, ইন্ডিপেন্ডিয়েন্তে দেল ভ্যালে ও চেলসি। টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে ডিজনি প্লাস ও ইএসপিএন প্লাস।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581