রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
রাজনীতি

সরকার আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে: নাহিদ ইসলাম

রাজনীতি ডেস্ক:

সরকার ধীরে ধীরে আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে বিএনপির নেতারা আধিপত্য বিস্তার করছেন। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে না পারলে সরকার ও নির্বাচন কমিশনকে ব্যর্থতার দায় নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে গাজীপুরে এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কেন্দ্রীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপির নেতারা আধিপত্য বিস্তার করছেন। বিগত সরকারের মতো দলীয়করণের মাধ্যমে নির্বাচন আয়োজন করা হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি।

সভায় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হলেও পোশাকশ্রমিকদের বেতন না বাড়ানোর বিষয়েও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। এ সময় পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবির প্রতি সমর্থন জানান তিনি।

মতবিনিময় সভায় এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জুনায়েদ, ঢাকা উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ গাজীপুর জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581