রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
সারাদেশ

বগুড়ায় মাদকাসক্ত চার যুবকের ছয় মাসের কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরে মাদকাসক্ত চার যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তাঁদের আটক করে আদালতে হাজির করা হলে অপরাধ স্বীকারের পর এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের পোশী গ্রামের জাহাঙ্গীর আলম (২৬), উত্তর আমইন গ্রামের সোহান (১৯), সোহাগীপাড়া গ্রামের মিল্টন হোসেন (৩০) এবং গাড়িদহ ইউনিয়নের সোনারপাড়া গ্রামের রনি সরকার (৩৭)।

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদকাসক্তির কারণে ওই চার যুবকের আচরণ নিয়ে তাঁদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ছিলেন। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তাঁদের অভিভাবকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আবেদন করেন। পরে নিজ নিজ বাড়িতে মাদক গ্রহণের সময় তাঁদের আটক করা হয়।

আটকের পর তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে অপরাধ স্বীকার করায় আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুন প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, দণ্ডপ্রাপ্ত চার যুবককে বুধবার বিকেলে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581