রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
সারাদেশ

পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধ, গুলিতে ইজারাদারসহ নিহত ২

পাবনা প্রতিনিধি

পাবনার সদর উপজেলায় হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে হাটের ইজারাদারসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পুষ্পপাড়া হাটের ইজারাদার আব্দুস সালাম হাজী (৫৫) ও তাঁর সহযোগী রিপন হোসেন (৫০)। তাঁদের বাড়ি আতাইকুলা থানার ধর্মগ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বর্তমান ইজারাদার আব্দুস সালাম হাজী তাঁর সহযোগীদের নিয়ে হাটের অফিসকক্ষে বসে ছিলেন। এ সময় মুখোশ পরা কয়েকজন ব্যক্তি সেখানে এসে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ আব্দুস সালাম হাজী ও রিপন হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। এর জেরেই প্রতিপক্ষের লোকজন তাঁদের গুলি করেছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581