রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
আন্তর্জাতিক

নির্বাচনী তালিকা সংশোধনে অনিয়মের প্রতিবাদে ১ নভেম্বর দিল্লিতে কংগ্রেসের সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

নির্বাচনী তালিকা সংশোধনে কথিত অনিয়মের প্রতিবাদে আগামী ১ নভেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লির রামলীলা ময়দানে ‘চলো দিল্লি রামলীলা মার্চ’ কর্মসূচির ডাক দিয়েছে কংগ্রেস। দলটির নেতা রাহুল গান্ধী এ কর্মসূচিকে গণতন্ত্র রক্ষা, ভোট চুরি প্রতিরোধ এবং সংবিধান সুরক্ষার আন্দোলন হিসেবে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, পুলিশের বাধা কিংবা লাঠিচার্জের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাঁর দাবি, বিজেপি এ ধরনের কোনো অপকৌশল চালানোর সাহস পাবে না।

রাহুল গান্ধী বলেন, এ পদযাত্রা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য নয়; বরং ভারতের আত্মা রক্ষার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কর্মকাণ্ডে ক্ষুব্ধ এবং গণতন্ত্র ও সংবিধান রক্ষা করতে চান, তাঁদের সবাইকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

কংগ্রেস নেতা বলেন, এ প্রতিবাদ দেশের স্বার্থে। সংবিধান ও ভারতীয় রাষ্ট্রের সুরক্ষায় সবাইকে একসঙ্গে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

ছাত্রসংগঠনগুলোর প্রতিও বিশেষ আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেন, রাজনৈতিক মতাদর্শ যা-ই হোক না কেন, কেউ যদি মনে করেন ভারত আক্রান্ত, তাঁদের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা কিংবা চিন্তার স্বাধীনতা হুমকির মুখে, তাহলে তাঁদের এই কর্মসূচিতে যোগ দেওয়া উচিত।

রাহুল গান্ধীর ভাষ্য, দেশের গণতন্ত্র, সংবিধান ও আত্মা রক্ষার লক্ষ্যে এ মিছিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচিতে সবার সঙ্গে দেখা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581