সোমবার, ২ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ সোনাডাঙ্গায় ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আজ ● টাঙ্গাইলে চোরাই অটোরিকশাসহ ৪ জন গ্রেপ্তার ● জামায়াতের রাজনীতির ইতিহাস আত্মসমর্পণের: রিজভী ● পত্রিকা ছিঁড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন রাশেদ খাঁন: গোলাম পরওয়ার ● যুবসমাজকে দক্ষ ও মাদকমুক্ত রাখতে হবে: হুইপ দুলু
কেসিসি নির্বাচন

কেসিসি নির্বাচনে ২৫ নং ওয়ার্ডে লড়বেন মিজানুর রহমান নোভা

স্টাফ রিপোর্টার

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহানগর যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান নোভা। নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে তিনি ইতোমধ্যে ওয়ার্ডে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

দলীয়ভাবে কেসিসি নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির সাংগঠনিক কার্যক্রম এখনো পুরোদমে শুরু না হলেও ব্যক্তিগত উদ্যোগে মাঠপর্যায়ে কাজ করছেন নোভা। স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ, তরুণদের সম্পৃক্ত করা এবং এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার চেষ্টা করছেন তিনি।
মিজানুর রহমান নোভা জানান, নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলে তাঁর অগ্রাধিকার থাকবে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি। তিনি মনে করেন, তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা গেলে এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি বলেন, নির্বাচিত হলে ২৫ নম্বর ওয়ার্ডের তরুণদের কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে কাজ করবেন। পাশাপাশি এলাকার মানুষের প্রত্যাশা ও সমস্যা বিবেচনায় নিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে চান।

কেসিসি নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর মাঠপর্যায়ের তৎপরতা আগামী দিনে কতটা প্রভাব ফেলে, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হতে পারে।

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581