রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
কেসিসি নির্বাচন

কেসিসির ২৫ নম্বরকে মাদক-সন্ত্রাসমুক্ত মডেল ওয়ার্ড গড়তে চান কাজী নজরুল ইসলাম

স্টাফ রিপোর্টার

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২৫ নম্বর ওয়ার্ডকে মাদক-সন্ত্রাসমুক্ত ও আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে তিনি এলাকার মাদক, সন্ত্রাস ও ড্রেনেজ সমস্যাসহ নাগরিকদের মৌলিক সমস্যা সমাধানের প্রত্যয় ব্যক্ত করেছেন।

কাজী নজরুল ইসলামের রাজনৈতিক পথচলা শুরু হয় ১৯৮২ সালে ছাত্রদলের মাধ্যমে। সে সময় তিনি খুলনা সরকারি সিটি কলেজে ছাত্রদলের নেতৃত্ব দেন এবং এরশাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে তিনি যুবদলের ২৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর থানা যুবদলের যুগ্ম সম্পাদক ও মহানগর যুবদলের শিক্ষা সম্পাদক পদেও দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি ওয়ার্ড পর্যায়ের রাজনীতিতে যুক্ত হন। দীর্ঘ রাজনৈতিক পথচলার ধারাবাহিকতায় বর্তমানে তিনি ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।
এলাকার সমস্যা প্রসঙ্গে কাজী নজরুল ইসলাম বলেন, ২৫ নম্বর ওয়ার্ডের অন্যতম প্রধান সমস্যা মাদক, সন্ত্রাস ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা। এসব সমস্যার কারণে সাধারণ মানুষকে নানা ভোগান্তিতে পড়তে হয়। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং নাগরিকদের মৌলিক সমস্যাগুলো সমাধানে কাজ করবেন। এলাকার মানুষের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে ২৫ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও বসবাসযোগ্য মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান তিনি।

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে এলাকার মানুষের পাশে থাকা এবং নাগরিক সেবা নিশ্চিত করাই তাঁর লক্ষ্য বলে জানান কাজী নজরুল ইসলাম।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581