স্টাফ রিপোর্টার:
খুলনা মহানগরকে আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের লক্ষ্যে “গ্রিন সিটি- ক্লিন সিটি” গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি নেতা ভিপি হুমায়ুন কবীর। তিনি বলেন, পরিচ্ছন্ন ও সবুজ খুলনা গড়তে পরিকল্পিত নগর ব্যবস্থাপনা, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সেবার মান বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, খুলনার পরিবেশ রক্ষা ও নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে একটি স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে সাধারণ জনগণকে সচেতন হতে হবে এবং সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ভিপি হুমায়ুন কবীর জানান, তিনি খুলনার উন্নয়ন, নাগরিক সমস্যা সমাধান এবং স্বচ্ছতা ও সততার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
উল্লেখ্য, ভিপি. হুমায়ুন কবীর খুলনা সদর থানা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে জনগণের ভোট ও ভালোবাসা নিয়ে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।

