বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

সোনাডাঙায় র‌্যাবের অভিযান  ৩৪০ বোতল উইনসোরেক্স ও এসকফ ও গাঁজাসহ গ্রেপ্তার ২

খুলনা ব্যুরো:

খুলনার সোনাডাঙা আবাসিক এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬-এর স্পেশাল কোম্পানি। অভিযানে ১৮০ বোতল ফেন্সিডিল সদৃশ Wincerex, ১৬০ বোতল Eskuf এবং ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙা থানাধীন আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খুলনা সদরের বাবলু মোল্লার ছেলে মো. সাজ্জাদ হোসেন (২৬) এবং সাতক্ষীরা জেলার শ্রীরামপুর এলাকার গোলাম সরোয়ারের ছেলে মো. আতাউর রহমান (৩৫)।

র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্যের একটি চালান নিয়ে ওই এলাকায় অবস্থানের তথ্য পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা মালামাল তল্লাশি করে ১৮০ বোতল ফেন্সিডিল সদৃশ Wincerex, ১৬০ বোতল Eskuf এবং ১.৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্যগুলো উপস্থিত সাক্ষীদের সামনে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনাডাঙা থানায় মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উদ্ধার করা মাদকদ্রব্যসহ সোনাডাঙা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৬ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493