বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

মোংলায় ভাসমান এলএনজি স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী

মোংলা বাগেরহাট প্রতিনিধি:

মোংলা বন্দরের আকরাম পয়েন্টে ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখান থেকে সমুদ্র ও নদীপথে প্রায় ২৩ কিলোমিটার পাইপলাইন স্থাপনের মাধ্যমে গ্যাস মূল ভূখণ্ডে এনে জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা করছে সরকার।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে মোংলার স্থায়ী বন্দর বাসস্ট্যান্ডে পৌর বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহণ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন স্থাপনের পর পাইপলাইনের মাধ্যমে গ্যাস মোংলায় আনা হবে। এই গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জাতীয় গ্রিডে সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে মোংলাকে ঘিরে শিল্প ও জ্বালানি খাতের নতুন সম্ভাবনা তৈরি হবে।

তিনি আরও জানান, মোংলা নদীর ওপর ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের পরিকল্পনাও দ্রুত বাস্তবায়নের পথে রয়েছে। একই সঙ্গে মোংলা বিশেষ অর্থনৈতিক জোনের কার্যক্রম আগামী অক্টোবর থেকে শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে প্রায় ৬০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

মোংলা বন্দরের ভবিষ্যৎ সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, দেশের প্রধান বন্দরগুলোর সঙ্গে প্রতিযোগিতায় মোংলাকে আরও সক্ষম করে গড়ে তুলতে সরকার কাজ করছে। বন্দরে নতুন জেটি নির্মাণ, কোল্ড স্টোরেজ স্থাপন এবং শিল্পভিত্তিক অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ রয়েছে। দীর্ঘমেয়াদে মোংলাকে একটি গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক হাবে পরিণত করার লক্ষ্য রয়েছে সরকারের।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ থেকে রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন আনতে এবং জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে। দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করাই সরকারের অন্যতম লক্ষ্য।

শেখ রবিউল আলমের মোংলা সফর উপলক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মোংলা পৌর বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম. এ. সালাম, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, মোল্লারহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল কামাল কারিমসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493