বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

প্রধানমন্ত্রী চাইছেন সমগ্র বাংলাদেশকেএকটি মাস্টারপ্লানের আওতায় এনে পরিকল্পিত উন্নয়নঃ কেডিএ চেয়ারম্যান এড. মনা

মধুমতি ডেস্ক

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ‘র চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, কেডিএ’র মাস্টারপ্ল্যান কেবল একটি কাগজের দলিল নয়; এটি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরায়নের অঙ্গীকার। সকলের প্রত্যক্ষ সহযোগিতা ও সচেতনতা ছাড়া এই রূপকল্প বাস্তবায়ন সম্ভব নয়। নিয়ম মেনে ভবন নির্মাণ করুন এবং যেকোনো তথ্যের জন্য কেডিএ’র সাথে সরাসরি যোগাযোগ করার উদাত্ত আহবান জানিয়ে তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চাইছেন সমগ্র বাংলাদেশকে একটি মাস্টারপ্লানের আওতায় এনে পরিকল্পিত উন্নয়ন। ফ্যাসিষ্ট সরকারের মতো মেগাপ্রকল্পের নামে সীমাহীন লুটপাট, অনিয়ম-দুর্নীতি বাংলাদেশের জনগন আরও কোনোদিনও হতে দেবো না ইনশাআল্লাহ্।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌরসভার জনসাধারণের সাথে কেডিএ’র সেবা এবং মাস্টার প্ল্যান সম্পর্কে অবহিতকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কেডিএ‘র চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা আরও বলেন, কেডিএ’র মাস্টারপ্ল্যান বাস্তবায়নে সুনির্দিষ্ট দিকনির্দেশনা হল-ভরাট রোধ করে জলাশয় ও কৃষিজমি সংরক্ষণ করা, শিল্প এলাকা ও আবাসিক এলাকার সুস্পষ্ট সীমানা নির্ধারণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আঞ্চলিক সড়ক উন্নয়ন ও যানজট মুক্ত নগরায়নের পরিকল্পনা।
যশোরের অভয়নগর উপজেলা প্রশাসক শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, বিশিষ্ট সমাজসেবক অভয়নগর উপজেলা বিএনপি’র সভাপতি মতিয়ার রহমান ফারাজী, নওয়াপাড়া পৌরসভা বিএনপি’র সভাপতি আবু নাঈম মোড়ল, অভয়নগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু ও নওয়াপাড়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম মোল্লা। এসময়ে আরও বক্তৃতা করেন কেডিএ’র সদস্য (উন্নয়ন) রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, প্রধান প্রকৌশলী (চ. দা.) কাজী মো. সাবিরুল আলম। মূলপ্রবদ্ধ উপস্থাপন করেন কেডিএ’র পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেডিএ’র সহকারী টাউন প্ল্যানার রাকিবুল হাসান। উন্মুক্ত আলোচনা পর্বে অভয়নগর পৌরসভা ও নওয়াপাড়া উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মতামত উপস্থাপন করেন।।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493