বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ ● ভারতীয় ইলিশকে দেশীয় বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা
আইন ও আদালত

কেএমপির পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা উদ্ধার

খুলনা প্রতিনিধি:

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের পাশাপাশি দস্যুতা মামলার এক আসামি এবং মাদক কারবারে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

কেএমপি সূত্রে জানা গেছে, খানজাহান আলী থানা পুলিশ ফকিরহাট, বাগেরহাটের সহকারী জজ আদালতের সিআর নং-৭২/২৬ মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মো. মিজানুর রহমান (৫০)কে মাত্তমডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করে।

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড কাঁচাবাজার এলাকা থেকে সিআর নং-৫৭৭/১৮ মামলায় পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত মো. সহিদুল ইসলাম (৪২)কে গ্রেপ্তার করে।

লবণচরা থানা পুলিশ পৃথক অভিযানে জিআর সাজা পরোয়ানা নং-৭৫/২৫ মূলে তিন মাসের সাজাপ্রাপ্ত মো. আতিয়ার রহমান মল্লিক (৫৯) এবং জিআর নং-১৩৭/২৪-এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত জুবায়ের আল মামুন আব্দুল্লাহ ওরফে আব্দুল্লাহ (২২)কে নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে।

দৌলতপুর থানা পুলিশ মহেশ্বরপাশা মুন্সিপাড়া এলাকা থেকে জিআর নং-৬৯-এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. মিরাজ শেখ (২৯)কে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

খালিশপুর থানা পুলিশ পৃথক অভিযানে নড়াইলের কালিয়া থানার সিআর নং-১৭২/২৫(কে) মামলার পরোয়ানাভুক্ত মো. সালাউদ্দিনকে তার বাসা থেকে গ্রেপ্তার করে। একই থানা পুলিশ দস্যুতা মামলার আসামি মো. হৃদয় (২০)কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় দণ্ডবিধির ৩৯২ ধারায় মামলা রয়েছে।

মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার

কেএমপির মাদকবিরোধী অভিযানে দৌলতপুর থানা পুলিশ মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ার মাইলপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মো. ফিরোজ ব্যাপারী (৪৫) ও সাইফুল ইসলাম হাওলাদার (৪৩)কে গ্রেপ্তার করে। এ ঘটনায় দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

খুলনা সদর থানার রূপসা পুলিশ ফাঁড়ির সদস্যরা রূপসা ওয়াবদা বেড়িবাঁধ কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাশেদ খন্দকার (৩২)কে গ্রেপ্তার করেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগে আরও চারটি মামলার তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া খুলনা সদর থানা পুলিশ ৪ নম্বর ফুডঘাট এলাকা থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ সাগর সর্দার (২৮)কে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে, কেএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে টুটপাড়া কবরখানার পশ্চিম পাশে অভিযান চালিয়ে ৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মো. হারুন-অর-রশিদ ওরফে পান্না (৩৮)কে গ্রেপ্তার করে। সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় তিনটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এ ছাড়া খুলনা সদর থানা পুলিশ টুটপাড়া সরকারপাড়া এলাকা থেকে অর্থঋণ আদালতের সিআর অর্থঋণ জারী-১৮/২১ (বাগেরহাট) মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত খন্দকার আতিয়ার রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

কেএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493