বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ ● ভারতীয় ইলিশকে দেশীয় বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা
আইন ও আদালত

খুলনা বিভাগে ভোক্তা অধিকারের অভিযান, ১৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮২ হাজার টাকা জরিমানা

মধুমতি অনলাইন ডেস্ক:

খুলনা বিভাগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকিতে অভিযান চালিয়ে ১৩টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৪ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় কার্যালয় ও বিভাগের বিভিন্ন জেলা কার্যালয়ের ১০টি টিম এসব অভিযান পরিচালনা করে।

অভিযানে চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেবা, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর এবং ক্রয়-বিক্রয় ভাউচার যাচাই করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে নগরীর সদর থানার স্যার ইকবাল রোড বাজার এলাকায় অভিযান চালিয়ে যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে রোজ ম্যারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকার বেনীবাবু রোডে বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করায় ন্যাশনাল ডিপার্টমেন্টাল স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে নগরীর সোনাডাঙ্গা থানার বয়রা এলাকায় অভিযান চালানো হয়। খাদ্যপণ্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণের অপরাধে রয়েল বেকারিকে ২ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে মেসার্স আখি মেডিসিন হলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজারে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও খাদ্যপণ্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণের অপরাধে ঝরনা ফুড প্রোডাক্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নড়াইলের কালিয়া উপজেলার কালিয়া বাজারে সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করায় মেসার্স আনন্দ মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার টাকা এবং মূল্যতালিকা সংরক্ষণ না করায় মেসার্স জিতু রিতু হোটেল রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

যশোর সদর উপজেলার বারিনগর বাজারে সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করায় সৌরভ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মাগুরার মুহাম্মদপুর উপজেলার মুহাম্মদপুর বাজারে সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে মেসার্স আলিফ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি বাজারে সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে মেসার্স সুফি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে আছাদ বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া বাজারে সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে মেসার্স খান হোমিও হল ও সিয়াম স্টোরকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে ১৩টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা কিংবা ভোক্তাকে যথাযথ পণ্য সরবরাহে অনিয়ম করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভোক্তা অধিকার সংরক্ষণে জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493