রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
আইন ও আদালত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত কৃষক দল নেতা গ্রেপ্তার

ছবি এআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একাধিক ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও বারদী ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার রাতে উপজেলার বারদী ইউনিয়নের মান্দারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার দুপুরে নুর মোহাম্মদকে সোনারগাঁ থানায় হস্তান্তর করে ডিবি পুলিশ। বিকেলে তাকে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নুর মোহাম্মদ বারদী ইউনিয়নের মান্দারপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় কৃষক দলের নেতা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, নুর মোহাম্মদের বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, বোমাবাজি ও হত্যাসহ ১২টি মামলা রয়েছে। তবে এসব মামলার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, নুর মোহাম্মদ ২০ থেকে ২৫ জনের একটি সিন্ডিকেট গড়ে তুলে দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি, ছিনতাই, বোমাবাজি ও ভূমিদস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে নুর মোহাম্মদ বা তার পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের আরও অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে নুর মোহাম্মদ জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি স্থানীয় কৃষক দলের নেতাদের সঙ্গে যুক্ত হয়ে বারদী ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতির পদ পান।

নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন দিপু বলেন, ‘পুরোনো একটি ডাকাতি মামলার ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না, সে বিষয়ে আমার জানা নেই।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গোয়েন্দা পুলিশ নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। পরে সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581