রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
আইন ও আদালত

আজমুল হত্যা মামলার অন্যতম আসামি আসিফ গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি:

খুলনা মহানগরীর হরিণটানা থানায় দায়ের করা চাঞ্চল্যকর আজমুল হত্যা মামলার অন্যতম আসামি শেখ আসিফ হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে এসআরবি ফোর্সেস।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি ফোর্সেসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবি-৬, স্পেশাল কোম্পানি ও ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার শেখ আসিফ হোসেন খুলনার পাইকগাছা থানার সনাতনকাটি গ্রামের শেখ মিরাজের ছেলে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারে এসআরবি ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

গ্রেপ্তারের পর শেখ আসিফ হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581