বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে যে শর্ত দিল ইরান

ফাইল ফুটেজ

আন্তর্জাতিক ডেস্ক:

হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি চালুর বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে নিজেদের অবস্থান ও শর্তের তালিকা দ্রুত তুলে ধরবে ইরান। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি কাতার, ওমান ও পাকিস্তানের প্রতিনিধিরা তেহরান সফর করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার পথ তৈরির চেষ্টা করছেন। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আলোচনায় সাময়িকভাবে জাহাজ চলাচলের জন্য একটি নিরাপদ পথ চালু এবং প্রণালির বিভিন্ন এলাকায় থাকা মাইন অপসারণে যৌথ উদ্যোগের বিষয়েও আলোচনা হয়েছে।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের দাবিগুলো মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নিলেই হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তেহরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার, যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান এবং দেশটির বিরুদ্ধে আরোপিত সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাতিল।

তবে ইরানের এই অবস্থানের বিপরীতে ভিন্ন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, হরমুজ প্রণালির নৌপথ ইতোমধ্যেই উন্মুক্ত রয়েছে এবং ওই পথ দিয়ে নিয়মিত তেলবাহী জাহাজ চলাচল করছে।

ট্রাম্প আরও জানিয়েছেন, ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করার বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো তাড়াহুড়ো নেই। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, তেহরানের ওপর আরোপিত মার্কিন অবরোধ আপাতত বহাল থাকবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের এই বিপরীতমুখী অবস্থান নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। মধ্যস্থতাকারী তিন দেশের উদ্যোগে দুই পক্ষের মধ্যে আলোচনার পথ তৈরি হয় কি না, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493