বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
আন্তর্জাতিক

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২০৪, নিখোঁজ প্রায় ৩৯০০

আন্তর্জাতিক ডেস্ক:

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০৪ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) সর্বশেষ তথ্যে এ সংখ্যা জানানো হয়েছে।

বুধবার রাজধানী কাঠমান্ডুতে পঞ্চম দিনের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী।

তিনি জানান, বন্যাকবলিত বিভিন্ন এলাকায় দিনরাত উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এরই মধ্যে উদ্ধার করা মরদেহের অস্থায়ীভাবে দাফনও শুরু হয়েছে। এখন পর্যন্ত ১১ হাজার ৯৯৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রায় ৩ হাজার ৯০০ জনের সঙ্গে এখনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

নিখোঁজ ব্যক্তিদের শনাক্ত করতে তাদের নিকটাত্মীয়দের দ্রুত ডিএনএ নমুনা জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন লোক বাহাদুর ছেত্রী। তিনি জানান, কাঠমান্ডুর মহারাজগঞ্জে নেপাল পুলিশ হাসপাতাল অথবা সংশ্লিষ্ট নিকটস্থ জেলা পুলিশ কার্যালয়ে এসব নমুনা জমা দেওয়া যাবে।

বন্যাদুর্গত এলাকায় উদ্ধার ও মরদেহ শনাক্তকরণ কার্যক্রমে নেপালের সেনাবাহিনী, পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যদের পাশাপাশি ভারত, চীন ও দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও অংশ নিচ্ছেন।

উদ্ধারকারী দলগুলো ল্যাংটাং, চিলিমে ও আপার ত্রিশূলীসহ বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থ জলবিদ্যুৎ স্থাপনায় জমে থাকা কাদা ও বিশাল পাথর অপসারণে কাজ করছে। দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান চালাতে সংশ্লিষ্ট বাহিনী ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সমন্বিতভাবে কাজ করছেন।

এদিকে বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৩০০ জনের বেশি বিদেশি নাগরিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে ৩৪টি দেশের প্রায় ৫৯০ বিদেশি নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মরদেহ শনাক্তকরণ ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের সঙ্গে যোগাযোগ স্থাপনের উদ্যোগও জোরদার করা হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493