বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
আন্তর্জাতিক

দুবাইয়ের জেবেল আলি বন্দর এলাকায় ২০ মিনিটে সাত বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চল ও বন্দর এলাকায় বুধবার (৫ আগস্ট) ভোরে ধারাবাহিক কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেশটির কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মাত্র ২০ মিনিটের ব্যবধানে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বিস্ফোরণের পরপরই পুরো এলাকায় ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। খবর দিয়েছে বার্তা সংস্থা মেহের।আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিক বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করলেও, কী কারণে এসব বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। ফলে ঘটনাটিকে ঘিরে বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।

এদিকে ইরাকের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, ইয়েমেন থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। তবে এই দাবির পক্ষে এখন পর্যন্ত আমিরাত সরকার কোনো মন্তব্য করেনি এবং দেশটির মূলধারার গণমাধ্যমও হামলার বিষয়টি নিশ্চিত করেনি।

অন্যদিকে থার্মাল ইমেজ বিশ্লেষণে দেখা গেছে, জেবেল আলি বন্দরের পাশে জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তরের কাজে ব্যবহৃত একটি গুদামে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুনের কারণ বিস্ফোরণের সঙ্গে সরাসরি সম্পর্কিত কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আগুনের ভিডিও ছড়িয়ে পড়তে শুরু করলে ভিডিও ধারণের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে আমিরাতের কর্তৃপক্ষ বলে জানিয়েছে কয়েকটি আরব গণমাধ্যম।

একই সময়ে ইয়েমেনের রাজধানী সানাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিছু সূত্রের দাবি, সেখানে বিমান হামলা চালানো হয়েছে। তবে অন্য একটি সূত্র বলছে, ইয়েমেনের অভ্যন্তর থেকেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় এসব বিস্ফোরণের শব্দ সৃষ্টি হয়েছে।

সব মিলিয়ে বিস্ফোরণের প্রকৃত কারণ নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো সরকারি তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493