রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
আন্তর্জাতিক

মোদি সরকারের চাপ উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের নরেন্দ্র মোদি সরকারের চাপ ও পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দাবি আদায়ে আগামীকাল রোববার (১২ অক্টোবর) আবারও দিল্লির যন্তরমন্তরের উদ্দেশে বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছেন দলটির নেতা অজিঙ্ক শিন্ডে।

সিজেপির ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে অজিঙ্ক শিন্ডে দাবি করেন, বর্তমান সরকার বিরোধীদের ঐক্যবদ্ধ আন্দোলনে আতঙ্কিত। বিরোধী দলগুলো একজোট হয়ে আবারও প্রতিরোধ গড়ে তুললে সরকারের ক্ষমতার ভিত কেঁপে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।

আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে দলের অনড় অবস্থান তুলে ধরে শিন্ডে বলেন, কোনো বাধার মুখেই তারা পিছু হটবেন না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত দিল্লির যন্তরমন্তরে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

সিজেপির ওই পোস্টে শিন্ডের বক্তব্যের পাশাপাশি একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তাও প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581