রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
আন্তর্জাতিক

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা এরদোয়ানের

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের ভূখণ্ডে হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) এক টেলিফোন আলাপে তাঁরা এসব বিষয়ে কথা বলেন।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বরাতে এ তথ্য জানা গেছে। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম এনসোসিয়ালে প্রকাশিত এক বিবৃতিতে অধিদপ্তর জানায়, সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এরদোয়ান। হামলায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। একই সঙ্গে বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করে সৌদি আরব পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে দুই নেতার এই ফোনালাপে সৌদি আরবের নিরাপত্তা এবং দেশটির ওপর সাম্প্রতিক হামলার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে আলোচনা সম্পর্কে এর বাইরে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581