বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি

খুলনা প্রতিনিধি:

আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে খুলনায় ব্যাপক ও বর্ণাঢ্য কর্মসূচি পালনের প্রস্তুতি শুরু করেছে দলটি। এ উপলক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সম্পৃক্ততা নিশ্চিত করতে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা।

শনিবার (২২ আগস্ট) নগরীর কে.ডি. ঘোষ রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে খুলনা জেলা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেন, এবারের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু দলীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের পাশাপাশি সাধারণ জনগণকে সম্পৃক্ত করেই দিনটি মহাসমারোহে উদযাপন করা হবে। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

এদিকে, জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পী প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, কর্মসূচিকে ঘিরে কোনো ব্যক্তি বা নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি কিংবা দখলবাজির অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর খুলনায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হবে। তবে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন একদিনেই সীমাবদ্ধ থাকছে না। পরদিন থেকে জেলা বিএনপির আওতাধীন উপজেলা ও পৌরসভা পর্যায়েও শুরু হবে নানা সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন জনসেবামূলক উদ্যোগ।

দলীয় নেতারা বলছেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন বিএনপির রাজনৈতিক ইতিহাস ও আদর্শ সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে, অন্যদিকে সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের সঙ্গে দলটির সম্পর্ক আরও সুদৃঢ় করার চেষ্টা করা হবে।

সব মিলিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে খুলনায় ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493