বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

লবণচরায় বাসার গ্যারেজ থেকে সাইকেল চুরি

স্টাফ রিপোর্টারঃ


খুলনার লবণচরা থানাধীন এলাকায় বাসার গ্যারেজ থেকে প্রায় ১৪ হাজার টাকা মূল্যের একটি গিয়ার সাইকেল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. নাঈম খান (২৯) নামের এক ব্যক্তি।


অভিযোগ সূত্রে জানা যায়, নাঈম খান দীর্ঘদিন ধরে লবণচরা থানাধীন এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। তার ব্যবহৃত একটি গিয়ার সাইকেল, যার আনুমানিক মূল্য ১৪ হাজার টাকা, বাসার গ্যারেজে রাখা ছিল।
গত ১৯ আগস্ট ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টার দিকে অজ্ঞাতনামা এক চোর বাসার গ্যারেজের দরজা খুলে ভেতরে প্রবেশ করে সাইকেলটি চুরি করে নিয়ে যায়। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও সাইকেলটির সন্ধান পাননি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, অজ্ঞাতনামা এক ব্যক্তি সাইকেলটি চুরি করে নিয়ে যাচ্ছে। তবে ফুটেজ দেখে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।


এ ঘটনায় নাঈম খান লবণচরা থানায় লিখিত অভিযোগ দিয়ে চুরি যাওয়া সাইকেল উদ্ধার এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493