বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

ঝিনাইদহের কালীগঞ্জে মাদক সেবন ও বিশৃঙ্খলার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে প্রকাশ্যে মাদকদ্রব্য সেবন করে সাধারণ মানুষের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কালীগঞ্জ উপজেলার খাঞ্জাপুর গ্রামের মৃত বোরহান লস্করের ছেলে নয়ন লস্কর (২৩) এবং একই গ্রামের সিদ্দিক লস্করের ছেলে মিরাজ হোসেন (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কোলা বাজার এলাকা থেকে পেত্নীপাড়া গ্রামে ওই দুই যুবককে বেসামাল অবস্থায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেখা যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কোলা বাজার পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

পরে যাচাই-বাছাই শেষে তারা মাদক সেবন করেছেন বলে নিশ্চিত হওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মাদক সেবন করে জনসাধারণের শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493