বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমিসহ তিন সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব

খুলনা প্রতিনিধি:

খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. মেহেদী হাসান মমি (২৩) ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানি।

বুধবার (২৬ আগস্ট) ভোরে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন দত্তবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্য তিনজন হলেন—জামিল হোসেন (৩১), মো. লিটন সরদার (৩৫) ও সুজয় রায় (২৫)। তাদের সবার বাড়ি খুলনার দৌলতপুর থানাধীন পাবলা দত্তবাড়ি এলাকায়।

র‍্যাব-৬ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল দৌলতপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের তরুণ সেনা রোড এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় জাফর শেখের টিনশেড বাড়ির ভাড়াটিয়া শিপর সরদারের ঘরে বিশেষ অভিযান চালিয়ে মমিসহ চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মেহেদী হাসান মমি মৃত শামীম জমাদ্দারের ছেলে। জামিল হোসেন মো. নাসির উদ্দীনের ছেলে, লিটন সরদার মান্নান সরদারের ছেলে এবং সুজয় রায় বিমল রায়ের ছেলে।

র‍্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিদের পুলিশ রেকর্ড পর্যালোচনায় খুলনা মহানগরীর বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলার মধ্যে অস্ত্র আইন, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

র‍্যাব-৬ আরও জানায়, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারিসহ হত্যা ও ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতার চারজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব-৬।

অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493