খুলনা ব্যুরো:
খুলনার দৌলতপুরে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিতু বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটে দৌলতপুর থানাধীন পাবলা তিন দোকানের মোড় এলাকায় নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মিতু বেগমের হেফাজত থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিতু বেগম পাবলা তিন দোকানের মোড় এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।

