বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

যশোরে মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক

যশোর প্রতিনিধি:

যশোরের একটি গ্রামে পারিবারিক বিরোধের জেরে মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় জেলার একটি উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

নিহত আনোয়ারা বেগম (৫৮) দুর্গাপুর গ্রামের আলতাফ মাস্টারের স্ত্রী। আটক মামুন তার বড় ছেলে। তিনি স্থানীয় লাউজানি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক।

স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে মা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মামুন বটি দিয়ে তার মায়ের গলায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই আনোয়ারা বেগমের মৃত্যু হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বাড়ির সামনে ভিড় করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অভিযুক্ত মামুনকে আটক করে।

কোতোয়ালি থানার তদন্ত পরিদর্শক কাজী বাবুল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ছেলে মামুনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং ঘটনার সময় প্রকৃতপক্ষে কী ঘটেছিল, তা তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493