বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনায় ডিবির অভিযানে ৬০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খুলনা ব্যুরো:

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিউল ইসলাম জয় (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

বুধবার (২৭ আগস্ট) রাত ৯টা ২৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত খুলনার সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রবিউল ইসলাম জয় খুলনা নগরের খালিশপুর থানার বয়রা কলেজ বাউন্ডারী রোড এলাকার বাসিন্দা। তিনি মো. ইব্রাহিম কোটাল ও মাহাদিয়া বেগমের ছেলে।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা মার্কেট রোডের ‘শামীম এন্টারপ্রাইজ এন্ড স্টেশনারীজ’ নামের একটি দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493